- - -

অরিত্রি জিপিএ-৫ পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী

Print News

অরিত্রি জিপিএ-৫ পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে অরিত্রি ধর। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

অরিত্রি ধর ছাতক পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা, ট্রাফিক পয়েন্টেস্হ নিপা ফার্মেসীর স্বত্বাধীকারী বিশিষ্ট ব্যাবসায়ী, বীরেশ ভৌমিক’র নাতনী ও শেরপুর জেলার শেরপুর সদরের বাসিন্দা বর্তমানে বাগবাড়ী মহল্লার নাগরিক লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসির লজিস্টিক ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার গৌতম কুমার ধর ও গৃহিনী নিপা ভৌমিক’র কন্যা।

অরিত্রি ধর এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও গৃহ শিক্ষক, স্কুলসহ এলাকার মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা অরিত্রি ধরের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি ২ টি গোল্ডেন ও ৭ টি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে তাদের স্হান অক্ষুন্ন রেখেছে। সুনামগঞ্জ জেলার মধ্যে রেজাল্টে সেরা স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa