অযোধ্যায় বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে গোটা বাড়ি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। আরও কয়েকজন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অযোধ্যার পাগলা ভারি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ) রাতে আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশে। কিন্তু কি থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। সাকেল অফিসার শেলেন্দ্র সিংহ সংবাদ সংস্থা জানিয়েছেন, ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন আহত, তাঁদের হাসপাতালে ভতি করা হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ, তা জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কাজ হাত লাগানোর নিদেশ ও দিয়েছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।