অযাচক আশ্রমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা
অখন্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত অখন্ড সংঘের বর্তমান সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রক্ষচারী জী ( শ্রী শ্রী দাদামণি) এর নেতৃত্বে হরি ওঁ অযাচক আশ্রমের পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার নিকট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাহায্যার্থে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী বিজয় মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা বন্যা কবলিত মানুষের কল্যাণে এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত।