গতকাল ২৫শে আগস্ট ২০২৩ ইং রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত ডাঃ যোগেন্দ্র লাল বড়ুয়া'র দ্বিতীয় পুত্র প্রয়াত জ্যোতিষ্ময় বড়ুয়া ও প্রয়াতা দীপ্তি রাণী বড়ুয়া'র বড় পুত্র প্রয়াত অমলেন্দু বড়ুয়া'র ১ম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টবিংশতি সীবলী পূজা,বুদ্ধ প্রতিবিম্ব দান ও অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া ডাক্তার বাড়িতে।এতে সভাপতিত্ব করেন কুলকুলমাই সদ্ধর্মধম্মাদয় বিহারের অধ্যক্ষ ধর্মসেন মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত , বুদ্ধিজীবী, বিশ্ববরণ্য, লেখক, গবেষক, প্রাবন্ধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, আর্যমিত্র মহাস্থবির, সাধনানন্দ মহাস্থবির, শুভানন্দ মহাস্থবির,বিশ্বমিত্র স্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির, সুমন শ্রী স্থবির, নন্দশ্রী স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, শ্রদ্ধানন্দ স্থবির,রাহুলজ্যোতি ভিক্ষু,রত্নপাল ভিক্ষু,ধর্মমিত্র ভিক্ষু,সুমনানন্দ ভিক্ষু,জ্যোতিরক্ষিত ভিক্ষু,আনন্দপ্রিয় ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ শ্রামণ উপস্থিত ছিলেন। সংঘদান শেষে সকল ভিক্ষুসংঘ ও জ্ঞাতি স্বজন মধ্যাহ্নভোজন গ্রহণ করেন।