রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী গ্রামের ঐতিহ্যবাহী মুৎসুদ্দী পরিবারের প্রয়াত বগলা মুৎসুদ্দীর ১ম পুত্র বেতাগী সার্বজনীনন রত্নাংকুর বিহারের প্রতিষ্ঠাতা অন্যতম পথিকৃত,বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ধার্মিক উপাসক অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুদত্ত প্রসাদ মুৎসুদ্দী আজ বিকেল ৩টায় চকবাজারহস্ত পুত্র বাঙ্গালহালিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনিত মুৎসুদ্দী বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছে ৯০ বছর। তিনি ৪ ছেলে ৩ মেয়ে ৭ সন্তানের জনক ছিলেন। পুত্র ১/ বড় মেয়ে শিল্পী মুৎসুদ্দী ২/ সুজিত মুৎসুদ্দী ৩/ অমিত মুৎসুদ্দী ৪/ অনিত মুৎসুদ্দী ৫/ সুনীত মুৎসুদ্দী ৬/ পম্পি মুৎসুদ্দী ৭/ঝুমুর মুৎসুদ্দীসহ অসংখ্য নাতি নাতনি আত্মীয় পরিজন রেখে যান। আগামীকাল তার নিজ বাড়ি বেতাগী গ্রামের বিকেল ২টায অনিত্য সভা অনুষ্ঠিত হবে। সকল জ্ঞাতি স্বজন আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষীদেরকে অনিত্য সভায় এসে শেষ দর্শন করে পূর্ণদান দেওয়ার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।