- - -

অপরাধ দমনের অঙ্গীকারে ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা সভা।

অপরাধ দমনের অঙ্গীকারে ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা সভা

 

দিনাজপুরের ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, সমাজসেবা অফিসার মাসুদ রানা, শিক্ষা অফিসার আফজল হোসেন এবং ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আনভিল বাপ্পিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা বিশেষ করে মাদক, বাল্যবিয়ে, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ কঠোরভাবে দমনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa