- - -

অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্টে মৃত বেড়ে ১২’ প্রধানমন্ত্রী মোদির আর্থিক সাহায্য ঘোষণা

Print News

অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্টে মৃত বেড়ে ১২’ প্রধানমন্ত্রী মোদির আর্থিক সাহায্য ঘোষণা

 

ভারতের অন্ধপ্রদেশের শ্রীকাকুলামের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার (১ নভেম্বর ) এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মৃতের পরিবারের উদ্দেশে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। এদিকে মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আহত অন্তত ৩০। সংবাদ পাওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ” অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেংকটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একই সঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa