- - -

অনিল পালের পরলোকগমন

Print News

অনিল পালের পরলোকগমন

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও দৈনিক পূর্বদেশ’র সংবাদকর্মী সঞ্জয় পালের পিতা সমাজসেবক অনিল পাল (৯০) গত ১৫ জুলাই ২০২৬ রাত ৮টা ২০ মিনিটে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, পুত্রবধু, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকালে সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা গ্রামের পালপাড়ায় পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

আগামী ১৪ আগস্ট শুক্রবার ২০২৬ প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সজল হোড়, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের সভাপতি ড. তরুণ কুমার আচার্য্য, সাধারণ সম্পাদক রুবেল শীলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa