চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের জম্মজাত প্রয়াত পিতা দ্বিজেন্দ্রলাল চৌধুরী
ও মাতা প্রয়াতা ঊষা রানী চৌধুরী তৃতীয় সন্তান সাংঘিক ব্যক্তিত্ব, চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন সভাপতি , বর্তমান প্রধান উপদেষ্টা, বর্ষীয়ান সংঘ পুরুষ আবাল্য ব্রহ্মচারি, চন্দনাইশ দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহারের মহাধ্যক্ষ। প্রয়াত উপ-সংঘরাজ ধর্মরক্ষিত মহাস্থবিরের প্রাণপ্রিয় শিষ্য ভদন্ত বেবতপ্রিয় মহাস্থবির মহোদয় আজ ৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রোববার, সকাল ৯.৪৫টায় মহাপ্রয়াণ করেন। মৃত্যুকালে তাহার বছয় হয়েছে ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্যায় লায়ে ছিলেন। আগামীকাল ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ,রোজ সোমবার দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহার প্রাঙ্গনে দুপুর ০১ ঘটিকার সময় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রয়াত বেবতপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
উক্ত বর্ণাঢ্য পুণ্যময় অনুষ্ঠানে চন্দনাইশের ভিক্ষু পরিষদ এবং চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সকল সম্মানিত ভিক্ষু সংঘকে সবিনয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।