"অনিত্য সংবাদ ”
"অনিচ্চা বত সাংঙ্খারা "
প্রয়াতা স্বপ্না রাণী বড়ুয়া'র অনিত্য সভা সম্পন্ন
চন্দনাইশ উপজেলাধীন ফতেনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক প্রয়াত মানবেন্দ্র লাল বড়ুয়া ও দীপ্তিময়ী বড়ুয়া’র ১ম কন্যা, কানাইমাদারী গ্রামের প্রয়াত ভারত চন্দ্র বড়ুয়া'র ১ম পুত্র বিশিষ্ট সমাজ সেবক, কৃষি কর্মকর্তা (অব) বাবু পরিমল কান্তি বড়ুয়া (অভিনন্দন) এর সহধর্মিণী এবং পলাশ বড়ুয়া নান্টু ও ফ্রান্স প্রবাসী শিমুল বড়ুয়া মন্টুর মমতাময়ী গর্ভধারিনী মা শ্রীমতী স্বপ্না রাণী বড়ুয়ার অনিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য তিনি গত ১ মার্চ চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ২ মার্চ নিজ শশুর বাড়ি প্রয়াত ভারত চন্দ্র বড়ুয়ার বাড়িতে যথাযথ ধর্মীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান, অনিত্য সভা শেষে হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা সপ্তগ্রামের প্রধান উপদেষ্টা ও মুছদ্দিপাড়া বিবেকারাম বিহারের পূজনীয় অধ্যক্ষ ভদন্ত শাসনমিত্র মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বৌদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, ড. জিনবোধি মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, বিশেষ্য সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বিপসী মহাস্থবির,ভদন্ত বোধিরতন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত দীপানন্দ মহাস্থবির, তিশংকর স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি.এস আনন্দবোধি স্থবির, প্রজ্ঞালংকার স্থবির, প্রজ্ঞামিত্র ভিক্ষু,কানাইমাদারী বির্দশনারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপাল ভিক্ষু, ভদন্ত শীলপ্রিয় স্থবির, ভদন্ত প্রিয়বোধি ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

পারিবারিক তুলে ধরের প্রয়াত ভারত চন্দ্র বড়ুয়ার ছোট ছেলে প্রীতি নন্দন বড়ুয়া,স্মৃতি স্মরণ করেন বাবু সুশীল বড়ুয়া, ছোট ভাই বিদুৎ বরণ বড়ুয়া, প্রকৌশলী মৃদুল কানকি বড়ুয়া, আয়কর উকিল পীযূষ কান্তি বড়ুয়া, কাস্টম কর্মকর্তা তাপস বড়ুয়া, বিন্দু বিকাশ চৌধুরী, অমল কান্তি চৌধুরী প্রমুখ।
অনিত্য সভা শেষে সকল আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষীগন শেষ দর্শন করে সঞ্চিত পূর্ণ রাশি প্রয়াতা স্বপ্নার রাণী বড়ুয়া'র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন। পরে সার্বজনীন শশ্মানে দাহকার্য সুসম্পন্ন করা হয়। এবং আগামী ৭ মার্চ শনিবারে মহান পূজনীয় ভিক্ষু -সংঘ ও সকল জ্ঞাতী স্বজন এবং আত্মীয় পরিজন এসে পূণ্যদানসহ মধ্যাহ্ন ভোজন গ্রহণ করার আহবান জানান সাজু বড়ুযা।
— তারিখঃ ২ মার্চ ২০২৬ইং রবিবার।
❁ আয়ােজনেঃ- পরিমল কান্তি বড়ুয়া অভিনন্দন এর পরিবারবর্গ।
স্থানঃ - প্রয়াত ভাতর চন্দ্র বড়ুয়া' ও পুত্র পরিমল কান্তি বড়ুয়ার নিজ বাড়িতে, চন্দনাইশ, চট্টগ্রাম।
আনন্দ বাংলা টিভি এবং পেইজ
দৈনিক আনন্দবার্তা পত্রিকা এবং পেইজ
ইউটিউব চ্যানেল / YouTube channel
Ananda Bangla TV /সাবস্ক্রাইব করুন...!!!
news AVN mail Quran
নিউজ এবং মেইল করুন..
danandabarta24@gmail.com
সকল পুণ্যার্থী ধর্মপ্রাণ উপাসক - উপাসিকা ও আনন্দ বাংলা টিভি, International Buddhists Development Association এবং
দৈনিক আনন্দ বার্তা'র শ্রোতা দর্শক কলাকৌশলী বৃন্দা, দেখুন,পড়ুন লাইক,কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ 💔💔💔👌👌👌🥀🥀🥀
যোগাযোগ করুন...
phone and whatsapp, ফোন এবং হোয়াটসঅ্যাপ :- 01827275653
01754293101