অঞ্চল সভাপতি উপস্থিতে মৎস্যজীবীদের নিয়ে বামনগাছি অঞ্চলে মৎস্য চারা ও মৎস্যের খাদ্য বিতরণ মধ্য দিয়ে মৎস্য মেলা উৎযাপন
শুধু চাষবাস নয়, কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবার এগিয়ে এল দক্ষিণ ২৪পরগনার জেলা কৃষি দফতর। কৃষকদের মধ্যে মাছের চারা ও মাছের খাবার প্রদান করা হল কৃষি দফতরের পক্ষ থেকে। দক্ষিণ ২৪পরগনার জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের , বামনগাছি গ্রামে শতাধিক জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫কেজি ,১০কেজি করে মাছের চারা প্রদান করা হয়। দেওয়া হয় মাছের খাবারও।শুধু কৃষিকাজের মধ্যেই সীমাবদ্ধ থাকা নয় বিকল্প রোজগারের পথ প্রশস্ত করতে এগিয়ে এসেছে দক্ষিণ ২৪পরগনার জেলার কৃষি বিভাগ। এতে অনেকটাই উপকৃত হচ্ছেন কৃষকেরা।এলাকার মৎস্যজীবীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন। মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা। এলাকায় মাছ চাষ বাড়াতে এবং এলাকার আর্থিক অবস্থার উন্নতির জন্য, ব্লক প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার মৎস্যজীবীরা যাতে স্বনির্ভর হতে পারেন, যাতে মাছ চাষ করে নিজেদের উপার্জনের দিশা খুঁজে পান, তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে জয়নগর এক নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে। জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা উপস্থিতিতে স্থানীয় মাছ চাষীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাছের চারা। এলাকার জলাশয় গুলি যাতে রক্ষণাবেক্ষণ হয়, যাতে মাছ চাষ করে সেগুলিকে কাজে লাগানো যায়, তার জন্য মৎস্যচাষীদের আহ্বান জানানো হয়েছে। তাছাড়া যে সমস্ত ছোট ছোট জলাশয়গুলিতে অল্প পরিমাণ মাছ চাষ হচ্ছে, তা যাতে আরও বাড়ানো যায়, তার জন্য মৎস্যজীবীদের হাতে মাছের চারা তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েত সভাপতি, অঞ্চলের প্রাক্তন উপপ্রধান, সমিতির সদস্যা তরফ থেকে। জয়নগর এক নম্বর ব্লকের লক্ষ্য রয়েছে, মৎস্যজীবীদের দ্বারা উৎপাদিত এই মাছ আগামী দিনে জেলার বিভিন্ন বাজারে রপ্তানি করা হবে। যার ফলে এলাকার আর্থিক উন্নতি হবে। মৎস্যজীবীরা নিজেদের উপার্জন করতে পারবেন। পাশাপাশি বহু মানুষ নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য পথ খুঁজে পাবেন। অন্যদিকে জলাশয় গুলি যদি মাছ চাষের কাজে ব্যবহৃত হয়, তাহলে তা মজে গিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনাও কম হবে। পাশাপাশি অবৈধ দখলদারিও রোখা যাবে। তার জন্যই মৎস্যজীবীদের প্রচুর পরিমাণ মাছের চারা দেওয়া হয়েছে তাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে। জানা গিয়েছে, জয়নগর এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তের মৎস্যচাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে জয়নগর ব্লকের ১০০ জনের অধিক মৎস্যচাষীকে ৫ কেজি,১০কেজি করে মাছের চারা প্রদান করা হল। এদিনের মৎস্য চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা। তাছাড়াও বামনগাছি অঞ্চলের প্রাক্তন উপপ্রধান কমল চন্দ্র সর্দার,বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তাহের সর্দার ,সাইদুল লস্কর, রহমাতুল্লাহ লস্কর,বামনগাছি অঞ্চলের সদস্যার প্রতিনিধি গনেশ চন্দ্র, হালদার, অঞ্চলের সমস্ত সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন ।বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সর্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের প্রানপ্রিয় বিধায়ক বিভাস সর্দার তানার ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগীতায় আজ আমরা আমাদের অঞ্চলে ক্ষুদ্র মৎস্যজীবীদের হাতে মাছের চারা আমি তুলে দিতে পেরে আমি খুবই গর্বিত।আমি আমার জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের পক্ষথেকে মাননীয় বিধায়ক বিভাস সর্দার ও আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে আমাদের অঞ্চলের পক্ষ দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই কারণ এই ক্ষুদ্র মৎস্যজীবীদের হাতে তাঁনার এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ মৎস্যজীবীদের উন্নতি করার জন্য তিনি এই উদ্যোগী নিয়েছেন।জয়নগর এক নম্বর ব্লকে বহু মৎস্যচাষী আছেন। যারা মাছ চাষ করে জীবন নির্বাহ করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এবং রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে মৎস্যচাষীদের স্বাবলম্বী করার জন্য নানান প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় এদিন ১০জন অধিক মৎস্যচাষীকে ৫ কেজি,১০কেজি, করে মাছের চারা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, এর ফলে মৎস্য চাষীরা ব্যাপক ভাবে উপকৃত হবেন। উৎপাদিত এই মাছ স্থানীয় বাজারগুলিতে রপ্তানি করা হবে। ফলে মাছের যোগান বাড়বে স্বাভাবিকভাবে তখন মাছ কিনতে গিয়ে মধ্যবিত্তের পকেটে আর ছ্যাকা লাগবে না। অন্যদিকে মৎস্যচাষীরাও উপার্জন করতে পারবেন শুধু কৃষিকাজের মধ্যেই সীমাবদ্ধ থাকা নয় বিকল্প রোজগারের পথ প্রশস্ত করতে এগিয়ে এসেছে দক্ষিণ ২৪পরগনার জেলা কৃষি বিভাগ। এতে অনেকটাই উপকৃত হচ্ছেন কৃষকেরা।। তেমনভাবেই এলাকার আর্থিক অবস্থারও উন্নতি হবে।
এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা **রহমাতুল্লাহ লস্কর** সাংবাদিকদের মুখোমুখি বলেন, কৃষি বিভাগ যেভাবে এগিয়ে এসেছে এতে তাদের অনেকটাই সুবিধা হয়েছে। কৃষি বিভাগের এই উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। তিনি বারুইপুর পূর্বের বিধান সভার মানবিক বিধায়ক বিভাস সর্দার ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়েছেন সেই সঙ্গে তিনি এবং বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি এই মৎস্যজীবীদের হাতে মাছের চারা বিতরণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন এটা কেবল মৎস্য চারা বিতরণ নয় এটা একটা আমাদের অঞ্চলের মৎস্যজীবীদের নিয়ে জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলে মৎস্যজীবী মেলা অনুষ্ঠিত হল।