- - -

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির মাসিক নিয়মিত সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির মাসিক নিয়মিত সভা অনুষ্ঠিত

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি -৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির মাসিক নিয়মিত সভা সিএলএফস্থ প্রকৃতি হলে আজ ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ফউন্ডার প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মোহাম্মদ জানে আলম। প্রধান অতিথি মহোদয় অক্টোবর সার্ভিসকে কাজে লাগিয়ে মানবতার সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষগুরুত্ব আরোপ করেন।

ক্লাব সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান লায়ন মো. কামাল উদ্দিন, ডিষ্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন গাজি মো. আবু জাফর, লায়ন বিপুল সরকার বিপ্লব, লায়ন রঞ্জিত কুমার শীল, লায়ন বাসু দেব, লায়ন সুভাশীষ চৌধুরী, লায়ন বাসু চৌধুরী প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa