
বিবাদ থেকে
ভালো কিছু
🖋️শিউলি বড়ুয়া
রৌদ্রের তীব্র আর্দ্র
পাকা তালের ভাদ্র।
মেঘেদের বিভাজনে
কলহ আকাশে।
হুড়মুড়ে বৃষ্টিরে
শরতের নিম্বাসে।
তেমনি কৌশাম্বী
বিহার ঘোষিতারামে
বিবাদ বিভাজন
ভিক্ষুদের নামে।।
শৌচাগারে সামান্য
জল ফেলা নিয়ে,
বিনয় বর্হিভূত
তীরময় কথা দিয়ে।।
এমনি অশ্রদ্ধা
দেখলেন প্রভু
থামাতে গিয়ে
থামছেন না তবুও।।
মনের দুঃখে প্রভু ভগবান
গেলেন পারিলেয়্য বনে
বর্ষাবাস আর ধর্মচর্চা
নির্জনে নিজমনে।।
মাঝে মাঝে বনোরা
পূজিতেন কত কাজ
প্রভুরে জল দানে
সেবিলেন হস্তিরাজ।
এমন দৃশ্য দেখে
বনের বানর
কিভাবে পূজিলে
পাবে প্রভুর আদর।
ভেবে ভেবে আনলেন
পোকাহীন নশ্বর মধু
হাসিমুখে গ্রহণে
পুণ্যের কী যাদু।
আনন্দে লাফাতে
মৃত্যুরে বরণ
স্বর্গের দেব হয়ে
করি গো স্মরণ।।
জন্মান্তর আর পূর্ণজন্মের
মধুদানে ঐতিহাসিক বিবরণ
বৌদ্ধ মোরা শ্রদ্ধায় ধারনে
মধু পূর্ণিমা করি পালন।।
![]()









