- - -

পরকীয়া প্রেম প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে

পরকীয়া প্রেম প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের মৃত রফিজ হাওলাদার এর তৃতীয় ছেলে নুর আলম ১০ বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।
পাঁচ বছর পূর্বে তাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়।
বর্তমানে তার বয়স আট বছর ।
স্বামী স্ত্রী দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করে ঢাকায় একটি ছোট্ট বাসা ভাড়া নিয়ে সুখী কাটছিল তাদের জীবন ।
কয়েক মাস পূর্বে নুর আলম তার এক মহিলা সহকর্মীর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ।
দু মাস পূর্বে তারা গার্মেন্টস ছেড়ে চলে আসে অজ্ঞাত স্থানে ।
নূর আলমের স্ত্রী ঢাকা শহরে বিভিন্ন স্থানে স্বামীকে খোঁজা খুঁজি করে না পেয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ নিজ গ্রামের বাড়িতে এসে জানতে পারেন একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে নুর আলম ও তার পরকীয়া প্রেমিকা।
উক্ত ভাড়া বাড়িতে তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছেন ।
নুরআলমের প্রথম স্ত্রী ঘটনাটি জানার পর দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হলে এলাকাবাসী প্রথম ঘটনাটি অবগত হন ।
বিকেল চারটায় নুর আলমের ফুপা আব্দুল আজিজ খান জানান ,তিনি ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মৃধা ও শাকিল মৃধা
উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠু মীমাংসা চেষ্টা করছেন দেখা যাক কি হয় যদি ব্যর্থ হই তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa