- - -

ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ দম্পতি আব্দুল কুদ্দুস।

ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ দম্পতি আব্দুল কুদ্দুস

 

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের কাদিমনগর গ্রামে চরম দারিদ্র্য ও মানবেতর জীবনযাপন করছেন আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী আহিরা বেগম নামের এক প্রবীণ দম্পতি। মাথা গোঁজার শেষ সম্বল জরাজীর্ণ বসতঘরটি বৃষ্টির কারণে ভেঙে পড়ার চরম সংকটে পড়েছেন তারা। একটু বৃষ্টি নামলেই পরিব্বার নিয়ে তাঁদের গাদাগাদি করে ভিজে রাত কাটাতে হয়।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন আব্দুল কুদ্দুস। এর ওপর তার জরাজীর্ণ বসতঘরটির চাল ভেঙে যাওযায় বর্ষার মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। একটু বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়তে থাকে এবং ঘরের কোনো কোণাই শুকনো থাকে না। ফলে পরিবার-পারিজন নিয়ে সারারাত ভিজে ভিজে চরম কষ্টে রাত কাটাতে হয় তাদের

কান্নাজড়িত কণ্ঠে প্রবীণ আব্দুল কুদ্দুস বলেন, বৃষ্টি শুরম্ন হলেই আমাদের চোখের জল আব আকাশের পানি একাকার হয়ে যায়। ঘরে একবিন্দুও শুকনো জায়গা থাকে না। সারারাত ভিজে ভিজে বসে থেকে কষ্টে রাত কাটাতে হয়। একদিকে পেটে খাবার জোটে না, অন্যদিকে এই ঘর মেরামতের সামর্থ্যও আমার নেই। দিনে না। খেয়ে আর রাতে ভিজে আমাদের জীবন মৃত্যুর মুখে পতিত হচ্ছে

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে এই প্রবীণ দম্পতির ভাঙা ঘরের জায়গায় একটি নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে। সরকারের সংশিল্পষ্ট প্রশাসন ও বিত্তবানদের পক্ষ থেকে এই অসহায় দম্পতির জীবন বাঁচাতে প্রমত এগিয়ে আসার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa