- - -

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

Print News

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগ গ্রাহকদের কোটি কোটি টাকা জালিয়াতের মাধ্যমে আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন ।
২৪ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার গ্রাহকরা নিজ একাউন্ট হতে টাকা উত্তোলন করতে এসে জানতে পান তাদের একাউন্ট শুন্য ।
এই সংবাদটি স্থানীয়দের মাঝে পৌছামাত্র গ্রাহকদের ভিড় বাড়তে থাকে ।
বেশির ভাগ গ্রাহকের অ্যাকাউন্ট শূন্য ।
গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট শূন্য দেখে বিশেষ করে নারী গ্রাহক ব্যাংকের বাহিরে জ্ঞান হারিয়ে ফেলেন ।
উপস্থিত স্বজনরা অজ্ঞান গ্রাহকদের মাথায় পানি দিতে দেখা যায় আবার অনেকে সান্তনা দেয়ার চেষ্টা করেন ।
তাদের কান্না পরিবেশ ভারী হয়ে যায় ।
সংবাদটি শোনা মাত্র শ্রীনগর থানা অফিসার ইনচার্জ জুয়েল মিয়া ব্যাংকে চলে আসেন এবং গ্রাহকদের সান্তনা দেওয়ার চেষ্টা করেন ।
আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি যেন না হয় সে জন্য পুলিশের পাশাপাশি র‍্যাপ মোতায়ন করা হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa